জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বাণী

kcedu.top

প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বর্তমান সরকার সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণে নিবলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত হ্রাসকরণরে লক্ষ্যে প্রাক-প্রাথমিকসহ নতুন শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলতে এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে নলকূপস্থাপনসহ ওয়াশব্লক নির্মাণ করা হয়েছে। পাঠদানের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য  নতুন শ্রেণিকক্ষ নির্মাণ করা হয়েছে। বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে শতভাগ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যের বই বিতরণ করা হয়েছে। তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে একটি শ্রেণিকক্ষ ল্যাপটপ/মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ ডিজিটালাইজড করা হয়েছে। এছাড়া ঝরে পড়া রোধসহ প্রাথমিক শিক্ষাচক্র সফলভাবে সমাপনের লক্ষ্যে শিক্ষা সহায়তা কার্যক্রমের আওতায় প্রাপ্যতাযোগ্য সকল শিক্ষার্থীর জন্য  মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে উপবৃত্তি প্রদান করা হচ্ছে। বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে বিদ্যালয়ে ‘স্কুল লেভেল ইমপ্রুভমেন্ট প্ল্যান (SLIP)  বাস্তবায়ন করা হচ্ছে।

এটি শেয়ার করুন

Facebook
Twitter
WhatsApp
Telegram
প্রধান শিক্ষক
KMGPS.Com
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার
KMGPS.Com

আন্তরিক প্রচেষ্টা এবং নিয়মিত অধ্যাবসায় একজন দুর্বল শিক্ষার্থীকেও সবল করে তোলে। বর্তমানের এই আধুনিক ও প্রতিযোগিতামূলক যুগে অলস ভাবে সময় অতিবাহিত করার ……আরো পড়ুন

বিদ্যালয় সম্পর্কিত তথ্য
নোটিশ বোর্ড
অফিসিয়াল লিংক
গুরুত্বপূর্ণ তথ্য